কলকাতা, ২৫ আগস্ট (হি.স.): ইমামি গ্রুপ মঙ্গলবার ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের (ইবিএফসি) বিনিয়োগকারী হিসেবে তাদের ভূমিকা সমাপ্ত করেছে । তারা ক্লাবের কাছে তাদের সমস্ত শেয়ার ও ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ইমামি ৭৭ শতাংশ শেয়ার নিয়ে বিনিয়োগকারী হিসেবে ইবিএফসি-র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল।
তবে, ইমামি জানিয়েছে যে তারা ভারতীয় ফুটবলের বৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তারা ইবিএফসি-র পৃষ্ঠপোষক হিসেবে তাদের সম্পর্ক অব্যাহত রাখবে।
তবে ইমামির পক্ষ থেকে বলা হয়েছে, পৃষ্ঠপোষক হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে তারা সম্পর্ক বজায় রাখবে এবং ক্লাব ও তার চলমান ক্রীড়া আকাঙ্ক্ষাগুলোকে সমর্থন করবে।
“গ্রুপটি ইস্ট বেঙ্গলের সঙ্গে তার সম্পর্কের জন্য গর্বিত এবং আগামী মরসুমগুলিতে ক্লাব, এর খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের অব্যাহত সাফল্য কামনা করে,” ইমামির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




