কলকাতা, ২৫ আগস্ট (হি. স.): দলীপ ট্রফি ক্রিকেটে ২১০ রানে জিতল পূর্বাঞ্চল দল। মঙ্গলবার এই ফলাফল চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালের খেলায় প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে পূর্বাঞ্চল দলের কাছে বিপাকে পড়ে যায়। এর জবাবে খেলতে নামে শেষে বেকায়দায় পড়েছে উত্তর পূর্বাঞ্চল দল। পূর্বাঞ্চল দল প্রথম ইনিংসে সংগ্রহ করে (১১২.৫ ওভারে) - ৪৬৭ রান। শাহবাজ আহমেদ - ১৬৭ রান ও সুদীপ কুমার ঘরামি - ১৪৬ রান করে। এই দুই শতরানের ইনিংস উপহার দিতে শক্ত জায়গায় পৌঁছেছে পূর্বাঞ্চল দল। এর জবাবে প্রথম ইনিংসে উত্তর পূর্বাঞ্চল দল কুপোকাত। (৪২.৫ ওভারে) - ১১১ রানে তাদের ইনিংস শেষ হয়েছে। নিতান্তই বাধ্য হয়ে ফলো অন ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ইনিংসে (৫০ ওভারে) - ১৪৬ রানে উত্তর পূর্বাঞ্চলের ইনিংস সমাপ্ত। তবুও পূর্বাঞ্চল দলের কাছে হার মানতে হল। এক ইনিংস ও ২১০ রানে জিতল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




