কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামী ২৭ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে দেশব্যাপী ‘খেলো ইন্ডিয়া সংবাদ– খেল কি বাত, পিএম কে সাথ’ কর্মসূচির আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষ্যে ভার্চুয়ালি যুবসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ডঃ মানসুখ মাণ্ডবিয়া জানিয়েছেন, এই উদ্যোগে যুবসমাজ, খেলোয়াড় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দেশের এক হাজার পাঁচশোটি স্থানে একত্রিত করা হবে। ২০৩৬ অলিম্পিকের জন্য প্রতিভা গড়ে তোলা, ক্রীড়া পরিবেশকে শক্তিশালী করা এবং যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো এই কর্মসূচির লক্ষ্য।
National




