কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): কলকাতার স্কুলে সাপের আতঙ্ক! ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগে প্রথম শ্রেণির এক ছাত্রকে সাপে কামড়েছে। দৃপ্ত পাল নামে ওই পড়ুয়ার বাড়ি টালিগঞ্জে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিন বিরতি চলার সময় ওই পড়ুয়াকে সাপে কামড়ায় বলে জানা গিয়েছে।
ঘটনার পর স্কুল চত্বরে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ওই ছাত্রকে এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে সাপটি বিষাক্ত ছিল কি না। দৃপ্তের ডান হাতে সাপ কামড়ায় বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ
Regional


