বার্সিলোনা, ২৪ আগস্ট (হি.স.) : নতুন মরসুমের শুরুতেই এলচেকে গোল বন্যায় ভাসিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করল হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে রবিবার কাতালান দলটি জিতল ৫-০ গোলে।
দুটি করে গোল করেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস। অন্যটি অভিষিক্ত কারিম আডেইয়েমির।
পুরো ম্যাচে ৫২ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ১১টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। এলচের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।
এই নিয়ে এলচের বিপক্ষে লা লিগায় টানা ১১ ম্যাচ জিতল বার্সিলোনা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
Sports





