কলকাতা, ২৪ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগ ১২ খেলা, ২ টি ড্র, ১ টি খেলা পরিত্যক্ত হল। এদিন বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও সোমবার জানানো হয়েছে যে, দ্বিতীয় ডিভিশনের খেলায় দ্য মুসলিম ইনস্টিটিউট ও বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এস এ - র মধ্যে খেলা এদিন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এদিকে, ক্যালকাটা ফুটবল ক্লাব ও সার্দান আ্যথলেটিক ক্লাব এর মধ্যে খেলা গোলশূন্যভাবেই শেষ হয়েছে। অন্যদিকে, চতুর্থ ডিভিশনের খেলায় সিঁথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দির ও মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব এর মধ্যে খেলার ফলাফল ১-১ গোলের ব্যবধানে ড্র হয়। চেতলা অগ্রণী ক্লাব ২ গোলে ও পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ১ গোলে জিতেছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
Sports




