কল্যাণী, ২০ আগস্ট : চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বৃহস্পতিবার কল্যাণী মহাবিদ্যালয়ে আয়োজিত হল ‘রোজগার মেলা’ এবং ‘জুট মিল ওয়ার্কার্স-২০২৬’ বিশেষ নিয়োগ শিবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও পরিবহণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। শ্রম দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস এবং বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। ছিলেন কর্মসংস্থান অধিকর্তা তথা শ্রম দফতরের বিশেষ সচিব স্বরূপ কুমার মল্লিক, কল্যাণী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রুনু দাস-সহ দফতরের আধিকারিকেরা।
উল্লেখ্য, হুকুমচাঁদ জুট মিল কর্তৃপক্ষ এর আয়োজনে বিশেষ নিয়োগ শিবিরে প্রায় ১০০ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। এর পাশাপাশি রোজগার মেলায় যোগ দেন প্রায় ৫০০ জন। এল অ্যান্ড টি, এসআইএস, মুথুট মাইক্রোফিন, এল অ্যান্ড টি ফিনান্স, ড. রেড্ডিজ ফাউন্ডেশন, এস অ্যান্ড আইবি সার্ভিসেস-সহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১৪টি সংস্থা নিয়োগকারী হিসেবে অংশ নেয়। দুই কর্মসূচি মিলিয়ে প্রায় ৬০০ জন চাকরিপ্রার্থী অংশ নেন।





