সিনসিনাটি, ২৩ আগস্ট (হি.স.): ফরাসি আর্থার ফিলস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফ্লাভিও কোবোলিকে সহজেই পরাজিত করে শনিবার এটিপি-ডব্লিউটিএ সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে উঠেছেন।
২১তম বাছাই ফিলস মাত্র ৬৭ মিনিটে কোবোলিকে ৬-৩, ৬-৪ গেমে বিধ্বস্ত করে শিরোপা জয়ের দৌড়ে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।
ফিলসকে এখন আমেরিকান প্রতিপক্ষ ফ্রান্সিস টিয়াফো অথবা ব্র্যান্ডন নাকাসিমার মুখোমুখি হতে হবে, যারা অন্য সেমিফাইনালে একে অপরের বিপক্ষে খেলবেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
Sports





