ফতেহপুর, ২০ আগস্ট : উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কুখ্যাত দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সাহিল কুরেশি। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, থরিয়াঁও থানা এলাকার থরিয়াঁও থেকে জয়সিংহপুর যাওয়ার রাস্তার কাছে রাতে পুলিশের সঙ্গে সাহিলের সংঘর্ষ হয়। এ সময় তার বাঁ পায়ে গুলি লাগে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে।
থরিয়াঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক শমশের বাহাদুর সিং জানান, সাহিলের কাছ থেকে একটি অবৈধ পয়েন্ট ৩১৫ বোরের দেশি পিস্তল, পয়েন্ট ৩১৫ বোরের দুটি খালি কার্তুজ এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার টাকা নগদ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, সাহিল কুরেশি ফতেহপুর জেলার বিভিন্ন থানায় নথিভুক্ত ১২টি মামলায় ওয়ান্টেড তালিকায় ছিল। তার বিরুদ্ধে আরও কোনও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





