হুগলি, ২৩ আগস্ট (হি.স.): উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সড়ক পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোট ৪৮ কিলোমিটার রাস্তার ডিপিআর অনুমোদিত হয়েছে। জানা গেছে, প্রকল্পের অধীনে ৪০ কিলোমিটার রাস্তার কাজ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র মাধ্যমে করা হবে। আর, ৮ কিলোমিটার রাস্তা মেরামত হবে| এছাড়া, পরিকাঠামো পুনর্গঠনের কাজও করা হবে।
শনিবার রাতে এই বিষয়ে জানিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী| তিনি বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, ওই এলাকার রাস্তার উন্নতি করা এবং নিরাপদ, টেকসই ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। নতুন রাস্তা নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ভালো রাস্তা নির্মাণ-এর মাধ্যমে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রকল্পে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




