প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের এই পবিত্র যাত্রা যাতে সুরক্ষিত ও শুভ হয়, সেই কামনাই করেছেন তিনি। “বাবা বরফানির দর্শনের সঙ্গে যুক্ত শ্রীঅমরনাথ যাত্রা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের এই চিরন্তন অধ্যায়।”
প্রধানমন্ত্রী তীর্থযাত্রীদের উদ্দেশে লেখা চিঠিটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে এই পবিত্র যাত্রার সঙ্গে পাঁচটি সঙ্কল্পকে যুক্ত করা হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“বাবা বরফানির দর্শনের সঙ্গে যুক্ত শ্রী অমরনাথ যাত্রা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন অধ্যায়। এই যাত্রা সর্বতোভাবে নিরাপদ ও শুভ হোক আমি সেই কামনাই করি! এই শুভক্ষণে ভক্তদের জন্য পাঁচটি সংকল্প সম্বলিত আমার এই চিঠিটি সকলের সঙ্গে ভাগ করে নিলাম




